TMC | তৃণমূলের সাংগঠনিক রদবদল: সুদীপের জায়গায় উত্তর কলকাতায় কুণাল, যুব সভাপতির পদে নতুন মুখ অর্ণব!

TMC | তৃণমূলের সাংগঠনিক রদবদল: সুদীপের জায়গায় উত্তর কলকাতায় কুণাল, যুব সভাপতির পদে নতুন মুখ অর্ণব!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দলের কঠিন সময়ে আনুগত্যের নজির গড়ে শেষ পর্যন্ত পুরস্কৃত হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজনৈতিক সমীকরণের বড়সড় রদবদল ঘটিয়ে দীর্ঘদিনের উত্তর কলকাতার তৃণমূলের (TMC) সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দলের রাশ তুলে দেওয়া হল বেলেঘাটার বিধায়ক কুণালের হাতে। দলত্যাগী সাংসদের প্রস্থানে যখন তৃণমূলের অন্দরে অস্থিরতা, তখনই এই নিয়োগকে ‘নিশ্চিত পদক্ষেপ’ হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিদ্রোহী অবস্থান প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যেভাবে কুণাল ঘোষ নিজের অবস্থান দৃঢ় রেখেছেন, এই দায়িত্ব তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। অভিজ্ঞ কুণালের কাঁধে উত্তর কলকাতার দায়িত্ব দিয়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে চাইছে ঘাসফুল শিবির।

শুধুমাত্র জেলা সভাপতি নয়, সাংগঠনিক রদবদলের আঁচ এসে লেগেছে যুব মোর্চাতেও। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল সায়নী ঘোষকে (Sayani Ghosh)। তাঁর পরিবর্তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হল অর্ণব বন্দ্যোপাধ্যায়ের হাতে। সায়নীকে সরিয়ে অর্ণবকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে তৃণমূলের যুব সংগঠনের রণকৌশলে বড় পরিবর্তন আনার ইঙ্গিত স্পষ্ট। বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে এবং দলের অন্দরে যখন ভাঙনের সুর শোনা যাচ্ছে, তখন তৃণমূলের এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *