GST | মমতার চাপে পড়ে নতিস্বীকার কেন্দ্রের! জিএসটি কাঠামোয় পরিবর্তন নিয়ে দাবি তৃণমূলের

GST | মমতার চাপে পড়ে নতিস্বীকার কেন্দ্রের! জিএসটি কাঠামোয় পরিবর্তন নিয়ে দাবি তৃণমূলের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার জিএসটি কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (GST)। আগামী ২২ সেপ্টেম্বর থেকে বহু পণ্যে নতুন হারে জিএসটির কার্যকর হতে চলেছে। এই নয়া জিএসটি কাঠামোয় বহু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। জীবন ও স্বাস্থ্যবিমা থেকে সম্পূর্নভাবে জিএসটি তুলে নিয়ে নেওয়া হয়েছে। আর জিএসটি কাঠামোয় এই পরিবর্তনকে ‘সাধারণ মানুষের জয়’ বলে অভিহিত করল রাজ্যের শাসক দল। এমনকি তাদের চাপে পড়েই কেন্দ্র নতিস্বীকার করেছে বলে দাবি তৃণমূলের (TMC)।

জিএসটিতে পরিবর্তনের ঘোষণার পরই ২০২৪ সালে ২ অগাস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman) লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) একটি চিঠি এক্স হ্যান্ডেলের পোস্ট করেছে তৃণমূল। সেই সঙ্গে লেখা হয়েছে, ‘সাধারণ মানুষের জয়। এক বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন যে বিমার উপর কর বসানো নিষ্ঠুর, জনবিরোধী। যা পরিবারগুলিকে ভবিষ্যত সুরক্ষিত করতে বাধা দেবে। ফলে সংকটের সময়ে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। নরেন্দ্র মোদির সরকার অবশেষে চাপের কাছে নতিস্বীকার করেছে। এই পদক্ষেপই প্রমাণ করে যে বিজেপি কেবল কোণঠাসা হওয়ার পরই কাজ করে। আমরা সংসদে, রাস্তায়, জনগণের পাশে দাঁড়িয়ে এই ধরনের প্রতিটি জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

উল্লেখ্য, নতুন জিএসটি কাঠামোয় ১২ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে নিয়ে ৫ এবং ১৮ শতাংশ হারে জিএসটি কার্যকর করার কথা বলা হয়েছে। পাশাপাশি ৪০ শতাংশের একটি বিশেষ স্ল্যাবও থাকবে। মাখন, ঘি, তেল, চিজ, নুডলস, ভুজিয়া, ইত্যাদি পণ্যের উপর জিএসটি কমেছে। এছাড়াও ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমাতেও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। জিএসটি কমেছে টিভি, এসি, তিন চাকার গাড়ি, ৩৫০ সিসির নীচে থাকা বাইকের উপরও। তবে সিগারেট, পান মশলা, গুটখা, কার্বনযুক্ত পানীয়, বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেটের উপর জিএসটি বেড়ে ৪০ শতাংশ করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *