Donald Trump | রাশিয়াকে শায়েস্তা করতেই ভারতের উপর শুল্ক চাপিয়েছেন, মানলেন ট্রাম্প

Donald Trump | রাশিয়াকে শায়েস্তা করতেই ভারতের উপর শুল্ক চাপিয়েছেন, মানলেন ট্রাম্প

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাশিয়াকে শায়েস্তা করতেই ভারতের উপর শুল্ক চাপিয়েছেন, মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তবে কী সেই পদক্ষেপ, তা স্পষ্ট করেননি।

এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না আমেরিকা? প্রশ্ন শুনেই চটে যান ট্রাম্প। তিনি পালটা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কী করে জানলেন যে পদক্ষেপ করা হয়নি?’ এরপর ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোয় রাশিয়ার কত ক্ষতি হয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরেন।

ওই সাংবাদিককে ট্রাম্প বলেন, ‘চিনের পর ভারতই সবচেয়ে বেশি তেল আমিদানি করে রাশিয়া থেকে। ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপে বহু কোটি ডলার লোকসান হয়েছে রাশিয়ার। আর আপনি বলছেন কোনও পদক্ষেপ করা হয়নি?’

বহু চেষ্টা করেও রুশ-ইউক্রেন সংঘাত আজও থামানো যায়নি। যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশল নিয়েছে আমেরিকা। পাশাপাশি যেসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি করে তাদের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে। এর মধ্যে অন্যতম ভারত। ভারতের অধিকাংশ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তার পরও যদিও রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *