Election Fee of India | আইন মানতে হবে, তৃণমূলকে জানাল কমিশন! উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের

Election Fee of India | আইন মানতে হবে, তৃণমূলকে জানাল কমিশন! উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআরের (SIR) নাম করে বাংলায় একজন যোগ্য ভোটারের নামও যেন বাদ না যায়। বরাবরই এনিয়ে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেক জানিয়েছিলেন, এবার দিল্লির বুকে এসআইআর বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল (TMC)। শুক্রবার দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশনের (Election Fee of India) দপ্তরে জরুরি বৈঠক করতে যান তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। আর সেই সাক্ষাতের পরই বাংলায় এসআইআর নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বিএলও’দের সুরক্ষা নিয়ে।

সংবিধান এবং আইন মেনে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরির কাজ করা হয়। তৃণমূলকে সেই আইন মানতে হবে। তৃণমূলের প্রতিনিধিদলকে নির্বাচন কমিশন সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বলে খবর। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যায় তৃণমূলের প্রতিনিধিদল। তাদের তরফে পাঁচটি প্রশ্ন করা হয় কমিশনকে।

তৃণমূলের প্রতিনিধিদলের দাবি ছিল, সেই নিয়ে কোনও জবাব দিতে পারেনি কমিশন। কমিশন জানিয়েছে, তাদের পক্ষ থেকে তৃণমূলকে জানানো হয়, আইন মেনেই কাজ হচ্ছে। তাতে সহযোগিতা করতেই হবে। ভুল তথ্য ছড়ানো থেকেও তৃণমূলকে বিরত থাকার পরামর্শ কমিশন দিয়েছে বলে জানা গিয়েছে। কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলির কোনও বক্তব্য, মতামত দেওয়ার স্বাধীনতা রয়েছে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভুল তথ্য ছড়ানো যাতে না হয়, তা দেখতে হবে।

আর বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় কমিশনের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক সোশ্যাল মিডিয়ায় জানান, তৃণমূলের এই প্রশ্নের জবাব দিতে পারেনি কমিশন। তিনি লিখেছেন, ‘তৃণমূলের প্রতিনিধিদল আজ যে বিষয়গুলি তুলে ধরেছে, তার জবাব দিয়েছে বলে ইচ্ছাকৃতভাবে মিথ্যা দাবি করছে নির্বাচন কমিশন। এগুলি শুধু মানুষকে ভুলপথে চালনা করার জন্য নয়, এগুলি আসলে সর্বৈব মিথ্যা।’ অভিষেক জানিয়েছেন, ‘কমিশনের কিছু গোপন করার না থাকলে শুক্রবারের বৈঠকের সিসিটিভি ফুটেজ এবং তাদের কাছে যে প্রমাণ রয়েছে বলে দাবি করেছে, তা প্রকাশ করুক। তা যদি না করে, তবে কমিশনের ‘উদ্দেশ্য’ প্রশ্নের মুখে পড়ে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *