SIR-BLOs safety | বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, ডিজি রাজীব কুমারকে চিঠি নির্বাচন কমিশনের

SIR-BLOs safety | বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, ডিজি রাজীব কুমারকে চিঠি নির্বাচন কমিশনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজি-কে এবার কড়া ভাষায় চিঠি দিল নির্বাচন কমিশন। শুক্রবার ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছেন ইসিআই দপ্তরের সচিব সুজিত কুমার মিশ্র। সেই চিঠিতে বিএলও-সহ সমস্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে চলছে এসআইআরের কাজ। এই কাজ করতে গিয়ে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বিএলওদের। কাজের চাপ সহ্য করতে না পেরে রাজ্যে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেছে বলে খবর মিলেছে। এছাড়াও ‘মাত্রাতিরিক্ত’ কাজের চাপে একের পর একব বিএলও অসুস্থ হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ। সিইও দপ্তরের সামনে ধরনা-বিক্ষোভ চলে।

ডিজিকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, বিএলওদের কাজ করতে গিয়ে যে ধরনের ভীতি বা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, তা দ্রুত ঠিক করতে হবে।

এদিকে, নির্বাচন কমিশন আদালতে অভিযোগ জানায়, বাংলায় ভোটার তালিকার খসড়া তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের উপর রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে। নেতারা ভয় দেখানোর চেষ্টা করছেন। বুধবার এই মর্মে কোর্টে একটি হলফনামাও জমা দেয় কমিশন। এসবের পর এবার কড়া ভাষায় চিঠি রাজ্য পুলিশের ডিজিকে। যার গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *