Debraj Chkraborty Arrest | কলকাতা হাই কোর্টে ধাক্কা, পুরুলিয়া থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

Debraj Chkraborty Arrest | কলকাতা হাই কোর্টে ধাক্কা, পুরুলিয়া থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক :  অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বিধাননগরের প্রাক্তন দাপুটে তৃণমূল (Tmc) কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chkraborty Arrest)। কলকাতা হাই কোর্টে আইনি ধাক্কা খাওয়ার পর শেষরক্ষা হলো না। গ্রেপ্তারি এড়াতে নিজের এলাকা ছেড়ে আত্মগোপন করলেও, গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া থেকে তাঁকে পাকড়াও করলেন তদন্তকারীরা। দেবরাজ প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সির স্বামী।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন দেবরাজ। তিনি ও তাঁর বিধায়ক স্ত্রীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তা গোপন করা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি, নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও উঠেছে অদিতির বিরুদ্ধে।

জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি এড়াতে আগেভাগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই তৃণমূল নেতা। তাঁর আইনজীবীরা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু শুনানিতে বিচারপতিরা তাঁর সেই আর্জি খারিজ করে দেন। হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারি কার্যত সময়ের অপেক্ষা ছিল বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। আইনি রক্ষাকবচ না মেলায় তাঁকে নিজেদের হেপাজতে নিতে তৎপর হয়ে ওঠে পুলিশ।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হাই কোর্টে আর্জি খারিজ হওয়ার পরেই বিধাননগর ও কলকাতা সংলগ্ন নিজের পরিচিত এলাকা ছেড়ে গা ঢাকা দেন তিনি। তবে তাঁর গতিবিধির ওপর নজর রাখছিলেন তদন্তকারীরা। মোবাইল টাওয়ার লোকেশন এবং গোপন সোর্সের মাধ্যমে খবর আসে যে, তিনি পুরুলিয়ার একটি গোপন ডেরায় লুকিয়ে রয়েছেন। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পুরুলিয়ায় হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *