Anubrata Mondal | ভোট-পরবর্তী হিংসায় বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের, আগাম জামিনের আবেদন খারিজ সিউড়ি আদালতে  

Anubrata Mondal | ভোট-পরবর্তী হিংসায় বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের, আগাম জামিনের আবেদন খারিজ সিউড়ি আদালতে  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভোট-পরবর্তী হিংসা ও ইটভাটা লুঠের মামলায় চরম অস্বস্তিতে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার সিউড়ির জেলা আদালত ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় অনুব্রত মণ্ডলের করা আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। দীর্ঘ সওয়াল-জবাবের পর বিচারক আবেদন নাকচ করায় অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির আশঙ্কা অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন আইনজ্ঞদের বড় অংশ।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরবর্তী সময়ে। অভিযোগ, সেই সময় বোলপুরের কঙ্কালীতলা পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের একটি ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ইট লুঠ করা হয়। ইটভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলের অভিযোগ, প্রায় ১০০টি ট্রাক্টর ব্যবহার করে এই লুঠপাট চালানো হয়। এই ঘটনার নেপথ্যে কঙ্কালীতলা পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মামন শেখ ও তাঁর অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের সূত্র ধরেই মূল চক্রান্তকারী হিসেবে উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম।

এতদিন পর্যন্ত এই মামলায় পুলিশ সেভাবে কোনো কড়া পদক্ষেপ না নিলেও, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাওয়ার অভিমুখও বদলাতে শুরু করেছে। জেলা আদালতের এই সিদ্ধান্তের পর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পুলিশের সামনে আপাতত আর কোনো আইনি বাধা রইল না বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন কি না। আবার আদালতের উচ্চতর স্তরে যাওয়ার আগেই পুলিশ কোনো পদক্ষেপ নেয় কি না, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রবল চর্চা।

ইট লুঠ ও ভোট-পরবর্তী হিংসার মতো গুরুতর মামলায় অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বীরভূমের রাজনৈতিক আঙিনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *