শিলিগুড়ি: রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে ট্রাক চালাতে গিয়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে ইস্টার্ন বাইপাসের (Japanese Bypass) ওপর একটি ডিভাইডারের ওপর উঠে গেল আস্ত একটি ট্রাক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাতে প্রবল বৃষ্টির মধ্যে ইস্টার্ন বাইপাস ধরে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। মুহূর্তের মধ্যে ট্রাকটি রাস্তার মাঝখানের ডিভাইডারের ওপর উঠে যায়। দুর্ঘটনার সময় ট্রাকের ভেতরেই বসে ছিলেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ট্রাকটিকে ডিভাইডার থেকে অনেক কষ্টে নামানো হয় (Truck Accident)। গোটা ঘটনায় এলাকাজুড়ে পড়ে জায় শোরগোল।
The put up Siliguri | বৃষ্টির রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, ইস্টার্ন বাইপাসে ডিভাইডারের ওপর উঠে গেল ট্রাক appeared first on Uttarbanga Sambad.
