CJP Bengaluru protest | জ্ঞানেশ কুমারের পদত্যাগ-এসআইআর বাতিলের দাবিতে বিক্ষোভ বেঙ্গালুরুতে, শামিল প্রকাশ রাজ-ধ্রুব রাঠি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের লড়াই কেবল জ্ঞানেশ কুমারের পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করার পাশাপাশি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করার দাবিও জানিয়েছে সিজেপি।

অন্যদিকে, ফ্রিডম পার্কের এই ‘পিপলস ট্রাইবুনাল’-এ বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা প্রকাশ রাজ এসআইআর প্রক্রিয়ার অধীনে চলা ভোটার যাচাইকরণ পদ্ধতি নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তিনি জানান, সিজেপি থেকে শুরু করে এআইএসএ (AISA)-র মতো বিভিন্ন সংগঠন এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়েছে। এই ইস্যুকে শুধুমাত্র ‘ভোট চুরি’ বলে সীমিত রাখতে নারাজ প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এসআইআর-এর মাধ্যমে গোটা দেশকে অপমান করেছে। অন্যদিকে, সমাবেশে উপস্থিত থেকে সৌরভ দাস জানান, জ্ঞানেশ কুমার এবং তাঁর ‘প্রভু’দের বিরুদ্ধে এই লড়াইয়ে সমস্ত সচেতন নাগরিক আজ একজোট হয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *