Kapil Sharma | ফের বিপদে কপিল শর্মা! মুম্বইয়ে হুমকির মুখে কৌতুকশিল্পী

Kapil Sharma | ফের বিপদে কপিল শর্মা! মুম্বইয়ে হুমকির মুখে কৌতুকশিল্পী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে কানাডায় কপিল শর্মা (Kapil Sharma)-র ক্যাফেতে গুলি চালানোর ঘটনা ঘটে। এবার ফের বিপদের মুখে কৌতুকশিল্পী। এবার মুম্বই (Mumbai)-য়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)-র রোষানলের মুখে পড়লেন তারকা। ওই সংগঠনের দাবি, কপিল তাঁর শোয়ে মুম্বইকে একাধিকবার ‘বম্বে’ অথবা ‘বোম্বাই’ বলে অভিহিত করেছেন। তাতেই ক্ষুব্ধ তারা। জানা গিয়েছে, আবার যদি কপিল মুম্বইয়ের নাম বিকৃত করেন তা হলে তাঁর শো বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

নবনির্মাণ সেনার দাবি, ‘শহরটার নাম মুম্বই। সেই নামেই ডাকা হোক। বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাইয়ের ক্ষেত্রে সঠিক উচ্চারণ হতে পারলে, মুম্বই নয় কেন!’ সংগঠনের তরফে জানানো হয়েছে, যদি এটা কপিলের অজান্তে করা ভুল হয়, তবে তা যেন তিনি দ্রুত শুধরে নেন। মুম্বইয়ে কাজ করছেন কপিল। এটা তাঁর কর্মভূমি। এখানকার মানুষ এত ভালোবেসে তাঁর অনুষ্ঠান দেখেন। সেই শহরকে, সেখানকার মানুষকে অপমান করা হচ্ছে। যদিও এর প্রেক্ষিতে কপিলের তরফে কোনো বিবৃতি মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *