S Jaishankar | ‘কোনও মার্কিন প্রেসিডেন্টকে এভাবে প্রকাশ্যে…’, ট্রাম্পের বিদেশনীতি নিয়ে কটাক্ষ জয়শংকরের

S Jaishankar | ‘কোনও মার্কিন প্রেসিডেন্টকে এভাবে প্রকাশ্যে…’, ট্রাম্পের বিদেশনীতি নিয়ে কটাক্ষ জয়শংকরের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিদেশনীতি পরিচালনা (International coverage) নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তিনি বর্তমান মার্কিন বিদেশনীতিকে খানিকটা কটাক্ষের সুরেই ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, এর আগে তিনি কোনও মার্কিন প্রেসিডেন্টকে এভাবে প্রকাশ্যে বিদেশনীতি পরিচালনা করতে দেখেননি।

শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘এটি কেবলমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। গোটা বিশ্বের সঙ্গে ট্রাম্পের আচরণের ধরন, এমনকি নিজের দেশের প্রচলিত কূটনীতির সঙ্গেও তাঁর কোনও মিল নেই।’

এরপরই ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে জয়শংকর বলেন, ‘যেকোনও বাণিজ্য আলোচনায় দেশীয় কৃষকদের স্বার্থই প্রাধান্য পায়। বাণিজ্যের ক্ষেত্রে, কৃষকদের স্বার্থে, আমাদের কৌশলগত স্বায়ত্তশাসনের ক্ষেত্রে, মধ্যস্থতার বিরোধিতার ক্ষেত্রে সরকারের অবস্থান খুবই স্পষ্ট। যদি কেউ আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাহলে দয়া করে ভারতের জনগণকে বলুন যে আপনারা কৃষকদের স্বার্থরক্ষায় করতে প্রস্তুত নন।’

সেই সঙ্গে মার্কিন প্রশাসনের কাজকর্মকে ‘মজার’ বলে কটাক্ষও করেন জয়শংকর। তিনি বলেন যে, ‘এটা খুব মজার যে ব্যবসা-বান্ধব আমেরিকান প্রশাসনের জন্য যারা কাজ করছেন, তাঁরা নিজেদের কাজ না করে অন্যদের ব্যবসা করা নিয়ে বলছেন। ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে সমস্যা থাকলে কিনবেন না। ইউরোপ কেনে, আমেরিকা কেনে, তাই যদি পছন্দ না হয়, তাহলে কিনবেন না।’

সম্প্রতি ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা নয়াদিল্লিকে খোঁচা দিয়ে দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কিনে তা পরিশোধন করে আমেরিকাকে বিক্রি করে মুনাফা লাভ করছে ভারত। ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলেও খোঁচা দিয়েছেন তিনি। এই অবস্থায় জয়শংকরের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা নিয়ে ভারতের প্রতি ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। সম্প্রতি ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন তিনি। পরবর্তীতে রুশ তেল কেনা অব্যাহত রাখার কারণে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয় ভারতের উপর। আমেরিকার সঙ্গে এই শুল্কযুদ্ধের আবহেই রাশিয়ার সফরে যান বিদেশমন্ত্রী জয়শংকর। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তাও দিয়েছেন তিনি। এদিকে, মস্কোও সাফ জানিয়ে দিয়েছে ভারতের পণ্য আমেরিকার বাজারে প্রবেশ সমস্যা হলে খোলা রয়েছে রাশিয়ার দরজা। ট্রাম্পের শুল্কবাণের পরও ভারত-রাশিয়া বন্ধুত্বে যে কোনও প্রভাব পড়েনি, তা কার্যত স্পষ্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *