Balurghat | ‘মাছ-ভাত’ কূটনীতি! বালুরঘাটে সুকান্ত মজুমদারের ক্লাবে ১ হাজার মানুষের মহাভোজ

Balurghat | ‘মাছ-ভাত’ কূটনীতি! বালুরঘাটে সুকান্ত মজুমদারের ক্লাবে ১ হাজার মানুষের মহাভোজ

ব্লগ/BLOG
Spread the love


বালুরঘাট: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে যখন দিকে দিকে উৎসবের আমেজ, ঠিক তখনই বালুরঘাটে (Balurghat) এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নিজের ক্লাবে এদিন বহু মানুষকে মাছ-ভাত খাওয়ানো হল। বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের নিউ টাউন ক্লাবের সভাপতি স্বয়ং সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পালাবদলের পর নতুন সরকারকে স্বাগত জানিয়ে এদিন সংশ্লিষ্ট এলাকায় একটি বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এবং মিছিল শেষে আয়োজিত হয় এই মহাভোজের।

বিজয় মিছিলের পর ক্লাবের উদ্যোগে ১ হাজারেরও বেশি মানুষকে পাত পেড়ে মাছ-ভাত খাওয়ানো হয়। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই উৎসবের নেপথ্যে ছিল এক সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা ও বিরোধী শিবিরের অপপ্রচারের কড়া জবাব।

ভোটের মরশুমে রাজনৈতিক দলগুলির তরফ থেকে নানা ধরনের অভিযোগ ও পালটা অভিযোগ করা হয়ে থাকে। নিউ টাউন ক্লাবের কর্মকর্তাদের দাবি, নির্বাচনের আগে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় জোরদার অপপ্রচার চালানো হয়েছিল যে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

এই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত— তা হাতেকলমে প্রমাণ করতেই এই বিপুল মাছ-ভাত খাওয়ানোর সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সম্পাদক অরিজিত মহন্ত স্পষ্ট ভাষায় জানান, তৃণমূলের পক্ষ থেকে করা অপপ্রচার যে কতটা মিথ্যা, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এদিন এই বিশেষ আয়োজন করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *