খড়িবাড়ি: খাবারের খোঁজে লোকালয়ে হানা দিল গজরাজ (Elephant Assault)। হাতির হানায় জখম হয়েছেন এক মহিলা। ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়িবাড়ির (Kharibari) বুড়াগঞ্জের কৌরিজোত এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল গভীর রাতে টুকরিয়াঝাড় ফরেস্ট থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতি। কৌরিজোত গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। ঘটনায় ৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। হাতির মুখে পড়ে প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে জখম হন এক মহিলা। পরে বাড়িতে তৈরি করে রাখা হাড়িয়া সাবার করে বনে ফিরে যায় হাতিটি। সকালে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় রেঞ্জের কর্মীরা। গোটা ঘটনায় ক্ষতিপূরণের দাবি করেছেন হাতির হানায় ক্ষতিগ্রস্তরা।
