Ayushman Bharat West Bengal | ১৯৫০ রোগের চিকিৎসার সুযোগ! রাজ্যে চালু হল আয়ুষ্মান ভারত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বহুচর্চিত ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (AB-PMJAY) প্রকল্পের। ১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার রূপরেখা বদলের ঘোষণা করা হয়। রবিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যে আনুষ্ঠানিক ভাবে চালু হল আয়ুষ্মান ভারত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেলও।  নতুন এই ব্যবস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়েছে।  পূর্ববর্তী সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে এবার দেশজুড়ে চিকিৎসার পরিধি আরও প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পে। এর আওতায় ১৯৫০ ধরনের রোগের চিকিৎসার সুযোগ পাবেন মানুষ।

এদিনের অনুষ্ঠান থেকে জানানো হয়, নতুন এই প্রকল্পের (Well being Insurance coverage) আওতায় রাজ্যের বিপুল সংখ্যক পরিবার বিনামূল্যে চিকিৎসার (Free Therapy) সুযোগ পাবেন। পাশাপাশি, তালিকার বাইরে থাকা বাকি পরিবারগুলির জন্য রাজ্য সরকারের নিজস্ব ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ চালুর কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। বিগত দিনে ভেলোর বা অন্যান্য রাজ্যের হাসপাতালের সুবিধা বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা তৈরি হয়েছিল, তা থেকে মুক্তি দিতে এবার জাতীয় স্তরে নথিভুক্ত হাজার হাজার হাসপাতালে (Non-public Hospitals) এই পরিষেবা চালু করা হয়েছে। চিকিৎসার প্যাকেজ সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যার মধ্যে হাঁটু ও কোমর প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসাও অন্তর্ভুক্ত রয়েছে। প্রবীণ নাগরিকদের বিশেষ সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে এই নতুন মডেলে।

চিকিৎসাকে আরও সহজলভ্য করতে রাজ্যজুড়ে ‘অমৃত ফার্মেসি’ এবং ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র’ চালুর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া চোখের নিখরচায় চিকিৎসার জন্য ‘সুদৃষ্টি’ কর্মসূচিও শুরু হয়েছে। সার্বিকভাবে, স্বাস্থ্যখাতে এই নতুন অধ্যায়ের সূচনা রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্যের মানোন্নয়নে এক বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *