Iran Mocks Donald Trump Over Secret Aircraft Swap, Hits Again At Hormuz Declare

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গত মাসে ন্যাটোর সম্মেলন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক করেছিল ইরান! এমনই একটি খবরকে কেন্দ্র বেশ কয়েকদিন ধরেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকিয়ে, অন্য বিমানে করে তুরস্কের আঙ্কারা থেকে তিনি গোপনে ওয়াশিংটন ফেরেন। বিষয়টি নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা দিল ইরান। বলল, “হরমুজ প্রণালী নিয়ে অবিরাম মিথ্যা বলার পরিবর্তে আপনার উচিত নিজের নিরাপত্তার দিকে নজর দেওয়া।”

গত শুক্রবার নিউ ইয়র্কে একটি জনসভায় যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, শীঘ্রই তিনি হরমুজকে আমেরিকার ভূখণ্ড হিসাবে ঘোষণা করবেন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ ইরানের অংশ ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। প্রণালীর খোলা বা বন্ধ হওয়া তেহরানের নির্দেশেই হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে সরাসরি নিশানা করেন। বলেন, “হরমুজ নিয়ে মিথ্যা বুলি আওড়ানোর পরিবর্তে মার্কিন প্রেসিডেন্টের উচিত নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া। না হলে শেষ পর্যন্ত তাঁকে হয়তো কোনও খাবারের ট্রাকে গিয়ে লুকাতে হবে।”

আরও পড়ুন:

উল্লেখ্য, গত মাসে ন্যাটোর সম্মেলন যোগ দিতে আঙ্কারায় গিয়েছিলেন ট্রাম্প। কাতারের উপহার দেওয়া বিমানে সেখানে গিয়েছিলেন তিনি। ওই বিমানে চেপেই তাঁর ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায়, পুরনো এয়ার ফোর্স ওয়ানে চেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও শেষ পর্যন্ত ওই বিমানেও যাত্রা করেননি ট্রাম্প। ক্যামেরার সামনে দেখা যায়, এয়ার ফোর্স ওয়ানে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখান থেকেই নাটকীয়তার শুরু। একেবারে গোপনে এয়ার ফোর্স ওয়ান থেকে নামিয়ে আনা হয় ট্রাম্পকে। চুপিসারে একটি খাবারের গাড়িতে বসিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের অন্যদিকে। সেখানে অপেক্ষা করছিল অপেক্ষাকৃত ছোট সি-৩২এ সামরিক বিমান। শেষ পর্যন্ত ওই বিমানে চেপে তুরস্ক ছাড়েন ট্রাম্প।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *