মাটিয়ালির লোকালয় থেকে উদ্ধার বিশাল কিং কোবরা, ফিরিয়ে দেওয়া হলো গরুমারার জঙ্গলে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


চালসা: মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া কায়েত পাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হলো একটি কিং কোবরা (King Cobra)। রবিবার দুপুরে গরুমারা অভয়ারণ্য সংলগ্ন ওই গ্রামে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। লোকালয়ে বিষধর সাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা বিষয়টি লক্ষ্য করার পরই দ্রুত বনদফতরে খবর দেন। খবর পেয়ে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও। বেশ কিছুক্ষণের যৌথ তৎপরতার পর অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, এলাকাটি গরুমারা বনাঞ্চল লাগোয়া হওয়ায় পথ ভুল করে সাপটি সেখান থেকেই গ্রামে চলে এসেছিল। উদ্ধারের পর কিং কোবরাটিকে পুনরায় গরুমারা জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।

The publish লোকালয় থেকে উদ্ধার কিং কোবরা, ফিরিয়ে দেওয়া হল গরুমারার জঙ্গলে appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *