Climate Replace | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণে! রইল রাজ্যের আবহাওয়ার খবর  

Climate Replace | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণে! রইল রাজ্যের আবহাওয়ার খবর  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ-বৃষ্টির খামখেয়ালিপনা চলছে বঙ্গজুড়ে। তবে বিকেলের পর থেকেই ভোলবদল হচ্ছে রাজ্যের আবহাওয়ার। আজ রবিবার ঠিক কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দেখে নেওয়া যাক একনজরে (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে (North Bengal) ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। মঙ্গলবার ঝড়বৃষ্টির দাপট কম থাকলেও বুধবার থেকে ফের আবহাওয়ার অবনতি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে বজ্রঝড়ের দাপট বেশি থাকবে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। শহরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *