‘তোলাবাজি হলে সরাসরি আমায় জানান’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া দাওয়াই মন্ত্রী স্বপন দাশগুপ্তের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বেশ কিছুদিন আগেই রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে তোলাবাজি ‘নিউ নির্মাল’ বলে কার্যত আক্ষেপ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু অবস্থার যে বদল হয়নি তা ফের একবার মেনে নিলেন খোদ মন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ”তোলাবাজি এখনও বন্ধ হয়নি।” তবে এই ঘটনায় যে বা যারা যুক্ত, তাঁরা ক্রিমিনাল বলে উল্লেখ করেন তিনি। তবে তাঁর বিধানসভা অর্থাৎ রাসবিহারী কেন্দ্রে যদি তোলাবাজির ঘটনা ঘটে, তা যাতে তাঁকে জানানো হয়, সেই বার্তাও দেন মন্ত্রী।

আজ, রবিবার রাসবিহারী বিধানসভার অন্তর্গত মুদিয়ালি ক্লাবের চা-এ পে চর্চা তে যোগ দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় লেক মার্কেটের কাছে তোলাবাজির একটি অভিযোগের কথাও জানতে পারেন মন্ত্রী। এরপরেই তাঁর আক্ষেপ, ”তোলাবাজি এখনও বন্ধ হয়নি। কিন্তু তা বন্ধ করার সবরকম চেষ্টা করছি।” শুধু তাই নয়, মন্ত্রী জানান, ”সব জায়গায় গিয়ে একটাই কথা বলি, রাসবিহারী বিধানসভায় কেউ যদি তোলাবাজি হচ্ছে শোনেন। তা জানান।” এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে লেক মার্কেট এলাকার কথা বলেন স্বপন দাশগুপ্ত। বলেন, ”লেক মার্কেট এলাকায় তোলাবাজির একটা অভিযোগ এসেছে। কাল-পরশু গিয়ে তা দেখব। কোন পার্টির ফ্ল্যাগ হাতে নিয়ে তাঁরা যাচ্ছেন, তা গুরুত্বপূর্ণ নয়। তোলাবাজি করলেই তাঁরা ক্রিমিনাল।”

আরও পড়ুন:

বলে রাখা প্রয়োজন, বেশ কিছুদিন আগেই দিল্লিতে দাঁড়িয়ে রাজ্যে যে তোলাবাজি চলছে তা কার্যত মেনে নেন স্বপন দাসগুপ্ত। তিনি বলেন, ”তোলাবাজি এখনও যে চলছে, এটা সত্যি কথা। যতদিন এটা বন্ধ না-হবে ততদিন পুরোপুরি মানুষের আস্থা ফেরত আসবে না।” অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর রাজ্যে শিল্পমহল ও বণিকসভার বিভিন্ন কর্মসূচিতে গিয়ে এর আগে স্বপন দাশগুপ্ত একাধিকবার নানাভাবে তথ্য দিয়ে স্পষ্ট জানিয়েছেন, “রাজ্যে ব্যাপক বিনিয়োগ ও শিল্প আনতে গেলে আইন-শৃঙ্খলাকে সুদৃঢ় করার পাশাপাশি তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট বন্ধ করতে হবে।” এরপরেই এদিন খোদ নিজের কেন্দ্র রাসবিহারীতে বসে তোলাবাজি প্রসঙ্গে বিধায়কের বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে শুধু মন্ত্রী নয়, শনিবারই এই ইস্যুতে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা জেলা সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি তোলাবাজি-টাকা আদায়ের মতো অপরাধকে ‘সামাজিক ব্যাধি’ হিসেবে চিহ্নিত করেন। সেইসঙ্গে ক্ষমতার অপব্যবহার নিয়ে যে বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের সতর্ক করেন রাজ্য সভাপতি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *