C Joseph Vijay | তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের স্বস্তি! স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার

C Joseph Vijay | তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের স্বস্তি! স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইনি জট কাটিয়ে বড় স্বস্তি পেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্রি কাজাঘম (TVK) প্রধান সি জোসেফ বিজয়। আজ কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিয়ে বিজয়ের (C Joseph Vijay) স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম (Sangeetha Sornalingam) তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিলেন। এর ফলে আদালত এই মামলাটি পুরোপুরি বন্ধ বলে ঘোষণা করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চেন্নাটপুট্টুর পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে পারস্পরিক মতপার্থক্য এবং বনিবনা না হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। এছাড়া চেন্নাইয়ের নীলানকারাইয়ে তাঁদের পৈতৃক বাড়িতে বসবাস জারি রাখা এবং স্থায়ী খোরপোশের দাবিও তোলা হয়েছিল।

তবে গত কয়েক মাস ধরে এই মামলাটি নিয়ে নানা টালবাহানা চলছিল। এর আগে গত ১৫ জুন মামলার শুনানিতে সঙ্গীতা তাঁর মামলা তুলে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে আজকের দিনটি (৭ আগস্ট) শুনানির জন্য ধার্য করা হয়েছিল। নির্ধারিত দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সঙ্গীতা তাঁর ব্যক্তিগত কারণ ও মামলা না চালিয়ে যাওয়ার বিষয়টি আদালতকে জানান। বিচারক সব দিক বিবেচনা করে মামলা খারিজের নির্দেশ দেন এবং মামলাটি বন্ধ বলে ঘোষণা করেন।

১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইতে এক ঐতিহ্যবাহী হিন্দু মতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। তাঁদের দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। সাম্প্রতিক কালে বিজয়ের বিভিন্ন রাজনৈতিক ও জনসমক্ষে সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কের ফাটল ধরার গুঞ্জন জোরালো হয়েছিল। তবে বর্তমান আইনি পদক্ষেপ প্রত্যাহারের ফলে সেই সমস্ত জল্পনার অবসান ঘটল বলেই মনে করছেন রাজনৈতিক ও চলচ্চিত্র মহলের বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *