Yoga Pose | জিম ছাড়াই ঝরবে তলপেটের মেদ! রোজ সকালে অভ্যাস করুন এই ৩ আসন

Yoga Pose | জিম ছাড়াই ঝরবে তলপেটের মেদ! রোজ সকালে অভ্যাস করুন এই ৩ আসন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাওয়া-দাওয়ার অনিয়ম আর শরীরচর্চার অভাবে ভুঁড়ি বেড়ে যাওয়া এখন ঘরে ঘরে সমস্যা। শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ ঝরানো সবথেকে কঠিন চ্যালেঞ্জ। অনেকে মনে করেন, শুধু না খেয়ে বা ডায়েট করলেই মেদ কমবে। কিন্তু বাস্তবে দেখা যায়, খাবার কমালে শরীর দুর্বল হয় ঠিকই, কিন্তু মেদ সহজে কমতে চায় না। পুষ্টিবিদদের মতে, পছন্দের খাবার খেয়েও পেটের মেদ কমানো সম্ভব, যদি প্রতিদিন সকালে মাত্র ৫ মিনিট সময় ব্যয় করে তিনটি বিশেষ যোগাসন অভ্যাস করা যায় (Yoga Pose)।

মেদ ঝরাতে সেরা ৩ যোগাসন

ধনুরাসন (Bow Pose): উপুড় হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে পায়ের গোড়ালি দুটি হাত দিয়ে শক্ত করে ধরুন। এবার বুক ও উরু মেঝে থেকে ওপরের দিকে তুলে ধরুন, যাতে শরীরটি ধনুকের মতো দেখায়। পেট ও তলপেটের ওপর ভর দিয়ে ৩০ সেকেন্ড থাকুন। এটি শুধু পেটের মেদ কমায় না, হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।

নৌকাসন (Boat Pose): শুয়ে থাকা অবস্থায় কোমর থেকে ওপরের অংশ এবং দুই পা একসঙ্গে ওপরের দিকে তুলুন। হাতের আঙুল থাকবে পায়ের পাতার সমান্তরালে। নিতম্বের ওপর ভর দিয়ে শরীরকে নৌকার মতো আকৃতি দিন। ভারসাম্য বজায় রেখে ৫-৬ বার এটি অভ্যাস করলে তলপেটের পেশি সক্রিয় হয় এবং ভুঁড়ি কমে।

ফলকাসন (Plank): এই আসনটি পেটের পেশিকে শক্ত করতে দারুণ কার্যকর। প্রথমে ম্যাটের ওপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। হাতের কনুই ও পায়ের আঙুলের ওপর ভর দিয়ে শরীরকে ওপরের দিকে তুলুন। শরীর যেন একদম সোজা বা তক্তার মতো থাকে। পেট ভেতরের দিকে টেনে ধরে ২০-৩০ সেকেন্ড এই অবস্থায় থাকুন। এতে পেটের অতিরিক্ত চর্বি দ্রুত পুড়তে শুরু করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *