উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কর্মস্থলে কাজের চাপ হোক কিংবা স্টুডেন্ট লাইফে পড়াশোনার চাপ বিভিন্ন কারণেই মানসিক ভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। এরফলে আমাদের মানসিক স্থিতিশীলতা বিনষ্ট হয়। ক্লান্তি অসারতা কাজ করে। তবে নিয়ম করে যোগাসন করলে আমরা এর থেকে কিছুটা রক্ষা পেতে পারি। নিত্য অভ্যাস করতে পারেন গোমুখাসন(Yoga for well being)।
কি ভাবে করব?
১) ম্যাটের উপর সোজা হয়ে বসুন। দুই হাত থাকুক কোলের ওপর।
২) চোখ বন্ধ করে ঘাড়, পিঠ ও মাথা সোজা করে বসুন। এটিই হল আসন শুরুর অবস্থান।
৩) এ বার বাম হাত কোমরের নীচের দিক থেকে পিঠের দিকে তুলুন। ডান হাত ঘাড়ের পেছন থেকে নীচের দিকে নামান।
৪) ডান হাত দিয়ে বাম হাতের আঙুল ধরার চেষ্টা করুন। এই অবস্থানে ঘাড়, পিঠ ও মাথা সোজা থাকবে।
৫) মনে মনে ২০ পর্যন্ত গুনতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে।
৬) এ বারে একই পদ্ধতিতে হাত বদলে আরও একবার অভ্যাস করে আগের অবস্থানে ফিরে আসুন।
উপকারিতা
এই আসনটি(Yoga for well being) মানসিক চাপ কমিয়ে শরীর ও মন তরতাজা রাখতে সাহায্য করবে। পাশাপাশি সারা দিনের কাজের শেষে ক্লান্তি কাটাতে আসনটি ভূমিকা রয়েছে। এছাড়াও ঘাড় পিঠ-সহ সমগ্র মেরুদণ্ডের সংলগ্ন পেশি এই অভ্যেসের ফলে নমনীয় হয়। নিয়মিত এই আসন করলে ঘাড়, পিঠের ব্যথা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস-সহ নানা ব্যথা থেকে রেহাই পাবেন।
