When will you get 3000 rupees of ‘Yubashakti’ scheme, Suvendu Adhikari speaks out.

When will you get 3000 rupees of ‘Yubashakti’ scheme, Suvendu Adhikari speaks out.

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাজ্যে পালাবদল হতেই আমজনতার মনে প্রশ্ন ছিল, প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বার্দ্ধক্য ভাতার মতো প্রকল্পগুলো আদৌ চালু হবে তো? কিন্তু কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেয়েছেন বহু মহিলা। যদিও যুবশক্তি, বার্ধক্য ভাতা এখনও চালু হয়নি। এবার তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন ঠিক কী হতে চলেছে।

এই বিষয়ে আরও খবর

ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী? গতকাল অর্থাৎ শনিবারে মালদহে সভা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ৫০ লক্ষ মানুষ টাকা পেয়ে গিয়েছেন। এরপরই অন্য প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি। খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে।” মুখ্যমন্ত্রীর এই বার্তাতেই স্পষ্ট যে, আর বেশি অপেক্ষা করতে হবে না।

২০২৬ সালের বাজেটে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত বেকারদের মাসে দেওয়া হচ্ছিল দেড় হাজার টাকা। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তাঁরা বাংলায় ক্ষমতা পেলে যুবশক্তি প্রকল্পে বেকাররা মাসে পাবে ৩০০০ টাকা। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির নিচ্ছেন, তাঁদের এককালীন দেওয়া হবে ১৫ হাজার টাকা। তবে হ্যাঁ, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডারে যে ধরনের গণ্ডগোল দেখা গিয়েছে, তাতেই স্পষ্ট যে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো যুবশক্তি প্রাপকদের তালিকাও ভালো করে দেখেই তৈরি করবে বিজেপি। উদ্দেশ্য একটাই, যাতে বেনোজল না ঢুকে পড়ে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *