BJP president Nitin Nabin will go to Bengal quickly

BJP president Nitin Nabin will go to Bengal quickly

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


পরিবর্তনের ডাক দিলেও বঙ্গে তৃণমূলের গভীর শিকড় উপড়ে ফেলা সহজ নয়। বঙ্গে বিজেপি নেতৃত্বের বডি ল্যাঙ্গুয়েজ যতই আগ্রাসী হোক না কেন, এই বাস্তব সত্যটা ভালোই বোঝে দিল্লি। তাই শুভেন্দুদের গালভরা গল্পের সঙ্গে বাস্তব পরিস্থিতি যাচাই করে নিতে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবিরের তরফে। পাশাপাশি বঙ্গে প্রচারের ঝাঁজ বাড়াতে কোমর বেঁধে মাঠে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে একাধিক সভার পাশাপাশি কলকাতায় রোড শো করবেন তিনি। শোনা যাচ্ছে, উত্তর কলকাতায় হবে এই রোড শো।

২৩ ও ২৯ এপ্রিল বঙ্গে দু’দফায় বঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সিংহভাগ কেন্দ্রে প্রার্থীও দিয়ে দিয়েছে বিজেপি। এই অবস্থায় রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নীতীন নবীন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ২৪ থেকে ২৬ মার্চের মধ্যেই হতে চলেছে এই সফর। জানা যাচ্ছে, এই সফরে রাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাজিয়ে দেখতে ম্যারাথন বৈঠক করবেন বিজেপি সভাপতি। আলাদা করে বৈঠক হবে রাজ্যের ৫টি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে। নীতীন ফিরে যাওয়ার পরই শুরু হবে হাইভোল্টেজ প্রচার অভিযান। গোটা রাজ্যজুড়ে প্রচারে ঝাঁপাবেন মোদি-শাহরা।

আরও পড়ুন:

নির্বাচনী জনসংযোগে একাধিক জনসভার পাশাপাশি থাকবে রোড শো। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের মাঝে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যেই হবে সেই রোড শো।

বিজেপি সূত্রের খবর, মোদির সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে রামনবমীর পরে বা ৩০ মার্চের পরে তা স্পষ্ট হবে। এই নির্বাচনী জনসংযোগে একাধিক জনসভার পাশাপাশি থাকবে রোড শো। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের মাঝে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যেই হবে সেই রোড শো। কারণ প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। আর তার পরে দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন হবে ২৭ এপ্রিল। শুধু তাই নয় কলকাতার পাশাপাশি মোদির রোড শো হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুর বা আসানসোলের মতো শহরে।

তবে যেখানেই রোড শো হোক না কেন সেখানকার নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতি খতিয়ে দেখে তবেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে মোদির নিরাপত্তা বিভাগ। উল্লেখ্য, ভোট ঘোষণার আগেই বাংলায় ৬টি সাধারণ জনসভা ও একটি ব্রিগেড সমাবেশ করেছেন নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় মাসে অন্তত গোটা দশেক জনসভা করবেন তিনি। গেরুয়া শিবিওর সূত্রের খবর, রাজ্যের ৫টি সাংগঠনিক জোনের প্রতিটি জোন অন্তত একটি করে মোদির জনসভা পাবে। মোদির পাশাপাশি প্রচারে ঝাঁপাবেন অমিত শাহ-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *