West Bengal Climate Replace | পুজোয় ফের বৃষ্টির চোখ রাঙানি; দার্জিলিং-জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পুজোর মরশুমের মাঝেই বৃষ্টির (West Bengal Climate Replace) ভ্রুকুটি কাটতে চাইছে না বাংলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ দুর্বল হতে শুরু করলেও বর্ষার রেশ সম্পূর্ণ কাটেনি। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে। আজ কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কিছুটা বেশি থাকতে পারে।

এদিন তিলোত্তমার আকাশে আংশিক মেঘলা ভাব বজায় থাকলেও দুপুরের দিকে আকাশ মূলত মেঘলা হয়ে উঠতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি)। শহরের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ পর্যন্ত ছুঁয়েছিল।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ু দুর্বল হওয়ার প্রভাব মূলত দক্ষিণবঙ্গে দেখা গেলেও উত্তরবঙ্গে বৃষ্টির স্থায়িত্ব এখনও পুরোপুরি কাটেনি। সোমবারও উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, আর জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় হয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।

আজ মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুর জেলার এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু দুর্বল হওয়ায় বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে, যে সময় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উৎসবের মরশুমে এই বারিধারার জেরে সাধারণ মানুষের চলাফেরা ও পুজোর প্রস্তুতিতে কিছুটা হলেও বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *