TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক অভিযোগে তৃণমূল কাউন্সিলারদের গ্রেপ্তারির রেশ কাটতে না কাটতেই এবার কাঠগড়ায় বনগাঁর (Bongaon) তৃণমূল কাউন্সিলার (TMC Councilor)। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় খোদ কাউন্সিলারের বাড়িতেই রমরমিয়ে মধুচক্র চালানোর অভিযোগ উঠল (Intercourse Racket)।

এই ঘটনায় বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুকুমার রায় সহ এক তরুণ ও দুই মহিলাকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, কাউন্সিলারের ঘর থেকে আপত্তিকর অবস্থায় তাঁদের উদ্ধার করে ক্ষিপ্ত জনতা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শান্তিপুর সহ বিভিন্ন এলাকা থেকে মহিলাদের নিয়ে এসে নিজের বাড়িতে মধুচক্রের আসর বসাচ্ছিলেন ওই কাউন্সিলার। মাঝরাত পর্যন্ত চলত মদ্যপান ও ডিজে পার্টির তাণ্ডব। সোমবার দুপুরেও বহিরাগতদের নিয়ে কাউন্সিলারের বাড়িতে জমায়েত জমলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

সতর্ক করার পরেও কাউন্সিলার কর্ণপাত না করলে গ্রামবাসী একজোট হয়ে ওই বাড়িতে চড়াও হন। ঘরের ভেতর দুই মহিলা এবং কাউন্সিলার সহ অন্য এক তরুণকে মদ্যপান রত অবস্থায় হাতেনাতে ধরা হয়। উত্তেজিত জনতা তাঁদের আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং পরে পুলিশ ডেকে তাঁদের ঘাড় ধরে গাড়িতে তুলে দেওয়া হয়।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত কাউন্সিলার। তাঁর দাবি, ওই মহিলারা ঘর ভাড়া নেওয়ার জন্য এসেছিলেন। অন্যদিকে ধৃত তরুণ নিজেকে কাউন্সিলারের ভাইপো বলে পরিচয় দিয়ে জানান, কাকার বাড়িতে তিনি কেবল মদ্যপান করছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ জানান, গ্রামবাসীদের অভিযোগ সত্যি হলে পুলিশের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে, দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নাগেরবাজারেও স্পা-এর আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানেও স্থানীয় তৃণমূল কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মদত ছিল বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। দু’টি ব্যবস্থারই তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *