Ebola Halt | আফ্রিকায় নতুন করে ইবোলার থাবা, স্থগিত দিল্লির ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন

Ebola Halt | আফ্রিকায় নতুন করে ইবোলার থাবা, স্থগিত দিল্লির ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আফ্রিকা মহাদেশে নতুন করে ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় (Ebola Outbreak) উদ্ভূত পরিস্থিতিতে দিল্লিতে আসন্ন চতুর্থ ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন (India Africa Summit) স্থগিত করা হয়েছে। আগামী ২৮-৩১ মে নয়াদিল্লিতে আফ্রিকান ইউনিয়ন কমিশনের সহযোগিতায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ভারত সরকার এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ)-এর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কঠিন সময়ে আফ্রিকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ‘আফ্রিকা সিডিসি’ (আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)-এর মাধ্যমে সেখানকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে ভারত সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে।

উল্লেখ্য, এই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য ছিল আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রতিনিধিদের এক মঞ্চে এনে ভারত-আফ্রিকা দ্বিপাক্ষিক অংশীদারিকে আরও মজবুত করা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়াতে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরির পরিকল্পনাও ছিল। কিন্তু ইবোলার প্রকোপে আপাতত সেই মেগা কর্মসূচি স্থগিত (Ebola Halt) করা হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *