Recipe | দুপুরের মেনুতে থাক চমক! মাত্র আধ ঘণ্টাতেই তৈরি করুন সুস্বাদু ভেটকির কোর্মা

Recipe | দুপুরের মেনুতে থাক চমক! মাত্র আধ ঘণ্টাতেই তৈরি করুন সুস্বাদু ভেটকির কোর্মা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলু-ফুলকপি দিয়ে ঝোল বা পাতুরি তো অনেক হলো, এবার স্বাদে বদল আনতে ট্রাই করুন জিভে জল আনা ভেটকির কোর্মা। সাধারণ উপকরণ দিয়ে মাত্র আধ ঘণ্টাতেই তৈরি করে ফেলা যায় এই রাজকীয় পদ। রইল সহজ রেসিপি:

উপকরণ:

  • ভেটকি মাছ: ৬ টুকরো (রিং করে কাটা)

  • হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ করে

  • আদা ও রসুন বাটা: ১ টেবিল চামচ করে

  • পেঁয়াজ: ১ কাপ কুচি ও আধ কাপ বাটা

  • টম্যাটো বাটা: ১ কাপ

  • টক দই: ১ কাপ (ফেটানো)

  • ঘি: ২ টেবিল চামচ

  • সর্ষের তেল, নুন ও জয়িত্রী গুঁড়ো: পরিমাণমতো

প্রস্তুত প্রণালী:

প্রথমে মাছে নুন-হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে (বেরেস্তা) তুলে নিন। এবার ওই তেলেই মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। এরপর তেলে পেঁয়াজ-আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। হলুদ ও লঙ্কার গুঁড়ো জলে গুলে মশলায় দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়লে টম্যাটো বাটা ও ফেটানো দই মিশিয়ে নাড়তে থাকুন। এবার নুন, জয়িত্রী গুঁড়ো ও ভাজা পেঁয়াজ দিয়ে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে সামান্য জল ও ভাজা মাছগুলো দিয়ে দিন। ৫ মিনিট ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। সবশেষে ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু ভেটকির কোর্মা। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এটি পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *