Tea transportation by rail containers | সড়কপথ ছেড়ে এবার রেলের ট্র্যাকে চা পরিবহন! খরচ ও সময় বাঁচাতে বড়সড় পদক্ষেপ উত্তর-পূর্ব সীমান্ত রেলের

Tea transportation by rail containers | সড়কপথ ছেড়ে এবার রেলের ট্র্যাকে চা পরিবহন! খরচ ও সময় বাঁচাতে বড়সড় পদক্ষেপ উত্তর-পূর্ব সীমান্ত রেলের

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: এবার রেলে চা পরিবহণ। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন বাগানে উৎপাদিত চা রেলের কনটেনারের মাধ্যমে অন্য রাজ্যে রপ্তানি করা হবে (Tea transportation by rail containers)। বুধবার সন্ধ্যায় মালিগাঁওতে রেলের সদর কার্যালয়ে একটি বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে রেলের আধিকারিকদের পাশাপাশি লজিস্টিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক, চা বাগান মালিক সংগঠন, লজিস্টিক অপারেটর, চা উৎপাদক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ‘আমরা চাইছি রেলভিত্তিক কনটেনারে করে চায়ের পরিবহণ বাড়াতে। ফলে একদিকে রেলে চা পরিবহণে সময় কম লাগবে, তেমনই খরচ কমবে। লোডিং-আনলোডিংয়ের সময় ক্ষতি হবে না। পরিবেশবান্ধব পরিবহণের ভরসা দিচ্ছি আমরা।’ উত্তর-পূর্ব ভারতের মতো উত্তরবঙ্গের চা বাগানের মালিকরা যদি রাজি থাকেন তাহলে তাঁদের সঙ্গেও রেলে চা পরিবহণ নিয়ে বৈঠক করা হবে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *