Dev response NEET paper leak protest | ‘দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম…’, নিট প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব

Dev response NEET paper leak protest | ‘দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম…’, নিট প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন থেকে শুরু করে দিল্লির ছাত্র আন্দোলন—নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। বাদ নেই পশ্চিমবঙ্গও। সম্প্রতি নিট দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (CJP) ও বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার ধর্মতলা চত্বর। পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো ও জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে, যার জবাবে পুলিশও লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই চরম অশান্ত ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এবার মুখ খুললেন অভিনেতা তথা প্রযোজক দেব Dev response NEET paper leak protest)।

সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে দেশের তরুণ প্রজন্মের পক্ষে সওয়াল করেছেন দেব। নিজের অফিশিয়াল হ্যান্ডেলে তিনি লেখেন, “গত কয়েক দিন ধরে আমি আমাদের দেশের অগণিত তরুণ শিক্ষার্থীর কণ্ঠস্বর খুব কাছ থেকে অনুসরণ করছি, যারা নিজেদের কথা শোনার আশায় রাস্তায় নেমেছে।”

তরুণদের গুরুত্ব বোঝাতে গিয়ে দেব আরও লেখেন, “শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ এবং যখন যুবসমাজ একসঙ্গে তাদের উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হয়, তখন তাদের সেই কণ্ঠস্বরকে সততা, সহমর্মিতা ও মর্যাদার সঙ্গে শোনা উচিত।”

 

কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়ে তিনি লেখেন, “আমি আন্তরিকভাবে ভারত সরকার এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার, তাদের অভিযোগ শোনার এবং একটি গঠনমূলক ও সময়োপযোগী সমাধানের দিকে কাজ করার আহ্বান জানাই।” একইসঙ্গে শান্তি ও সংযম বজায় রাখার বার্তা দিয়ে তিনি যোগ করেন, “ভারতের সবচেয়ে বড় শক্তি সবসময়ই তার তরুণ মন। বিভাজন তৈরি না করে আসুন আমরা আমাদের যুবশক্তির পাশে দাঁড়াই এবং ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া অর্থপূর্ণ কথোপকথনকে উৎসাহিত করি।”

উল্লেখ্য, এর আগে গায়ক অরিজিৎ সিংও দিল্লির ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের কড়া ভাষায় নিন্দা করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। অরিজিতের সেই প্রতিবাদের সুরের রেশ কাটতে না কাটতেই দেবের এই মন্তব্য রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যখন প্রশ্নফাঁস ও দুর্নীতি নিয়ে ফুঁসছে দেশের যুবসমাজ, তখন তারকাদের এই সরব হওয়া যে আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *