Sikkim | সিকিমে প্রকৃতির রুদ্ররূপ, প্রবল বর্ষণ ও ধস, ৩৮টি পরিবারকে সরাল প্রশাসন

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমেও (Sikkim) ভয় ধরাচ্ছে প্রকৃতি। প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যেমন ধস নামছে, তেমনই নিরাশ্রয় হয়ে পড়ছেন প্রচুর মানুষ। প্রশাসনিক তৎপরতায় ধসপ্রবণ এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হলেও, চিহ্নিত ধসপ্রবণ এলাকার বাইরে যেভাবে নতুন করে ধস (Landslide) নামছে, তাতে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলেও। আবহাওয়ার গতিপ্রকৃতির পরিবর্তনেই […]

আরও পড়ুন

Bihar Floods | ১৫ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত ৪৬ লক্ষ মানুষ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : লাগাতার বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে। রাজ্যের ১৫টি জেলার প্রায় ৪৬ লক্ষ মানুষ এই বিপর্যয়ের মুখে পড়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের (ডিএমডি) তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১৫টি জেলার ৮৮টি ব্লকের ৫৬১টি গ্রাম পঞ্চায়েত এলাকা বর্তমানে […]

আরও পড়ুন

উত্তরেও হৃৎকম্প, নদী ঘুরলেই ডুববে জনপদ

শুভঙ্কর চক্রবর্তী নদীকে আমরা চিনি তার আজকের পথ দিয়ে। কিন্তু নদী নিজে তার পথকে চেনে না। পলি জমে নদীর তলা উঁচু হলে, এক পাড়ে ক্ষয় বাড়লে কিংবা প্রবল বন্যার জল পুরোনো কোনও নীচু পথ খুঁজে পেলে নদী হঠাৎ অন্যদিকে সরে যেতে পারে। ভূবিজ্ঞানের ভাষায় তাকে বলে ‘চ্যানেল মাইগ্রেশন’ বা ‘অ্যাভালশন’। গবেষণার তথ্য বলছে, উত্তরবঙ্গের তিস্তা, […]

আরও পড়ুন

Teesta flood administration | তিস্তার বন্যা রুখতে কেন্দ্র-দুই রাজ্যের সমন্বয়

পূর্ণেন্দু সরকার ও অনীক চৌধুরী, জলপাইগুড়ি : তিস্তার অগভীরতা, গতিপথ পরিবর্তন, জলস্ফীতি, নদীভাঙন ও আসন্ন বন্যা পরিস্থিতি বিষয়ে খুঁটিনাটি তথ্য দুই রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে বুঝে নিল জলশক্তিমন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রকের ফ্লাড ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত তিস্তা নদীর বন্যা ও বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য দুই রাজ্য ও […]

আরও পড়ুন
Assam flood | অসমে বন্যায় মৃত বেড়ে ৮২, জল নামতেই ভিটেয় ফেরার সংগ্রাম দুর্গতদের

Assam flood | অসমে বন্যায় মৃত বেড়ে ৮২, জল নামতেই ভিটেয় ফেরার সংগ্রাম দুর্গতদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : গত কয়েক দিনে অসমে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। নীচু এলাকা থেকে জল নামতে থাকায় দুর্গতদের কেউ কেউ ঘরে ফিরছেন। তবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বসবাসের উপযোগী পরিবেশ নেই। যেটুকু সম্বল রয়েছে, তা দিয়েই অনেকে ঘরবাড়ি মেরামতের কাজে হাত দিয়েছেন। রাজ্যের ৭টি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত। প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে মৃতের সংখ্যা […]

আরও পড়ুন
Harishchandrapur | ফুলহরের গ্রাসে তলিয়ে যাচ্ছে রশিদপুর! ভাঙন আতঙ্কে রাত জাগছেন স্থানীয়রা 

Harishchandrapur | ফুলহরের গ্রাসে তলিয়ে যাচ্ছে রশিদপুর! ভাঙন আতঙ্কে রাত জাগছেন স্থানীয়রা 

হরিশ্চন্দ্রপুর: বর্ষাকাল সবে শুরু হয়েছে। এর মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। বৃষ্টিপাতের জেরে জলস্তর বাড়তে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকার ফুলহর নদীতে। জল বাড়ার সঙ্গেই দেখা দিয়েছে নদীভাঙনের সেই চেনা আতঙ্ক। ফুলহর নদীর অসংরক্ষিত এলাকায় থাকা ইসলামপুর (Islampur) অঞ্চলের রশিদপুর গ্রামে শুরু হয়েছে নদীভাঙন। গত কয়েকদিন ধরে নদীর জল ও স্রোতের গতিবেগ […]

আরও পড়ুন
Suvendu Adhikari Uttarkanya Assembly | দু’মাসের মধ্যে তৃতীয় সফর: উত্তরের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আজ উত্তরকন্যায় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Suvendu Adhikari Uttarkanya Assembly | দু’মাসের মধ্যে তৃতীয় সফর: উত্তরের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আজ উত্তরকন্যায় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

সানি সরকার, শিলিগুড়ি: ফের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Uttarkanya Assembly)। দু’মাসের মধ্যে তৃতীয়বার। ঝটিকা সফরে শুক্রবার শিলিগুড়ি আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্যোগ মোকাবিলায় উত্তরবঙ্গের আট জেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দিতে উত্তরকন্যায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শুরু হওয়ার কথা দুপুর ২টায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ফিরে যাবেন কলকাতায়। দার্জিলিং, কালিম্পং ও […]

আরও পড়ুন
Ratua | বিধ্বংসী ঝড়ের ক্ষতচিহ্নে রতুয়া! খোলা আকাশের নীচে অসহায় শত শত পরিবার

Ratua | বিধ্বংসী ঝড়ের ক্ষতচিহ্নে রতুয়া! খোলা আকাশের নীচে অসহায় শত শত পরিবার

শেখ পান্না, রতুয়া: রাতের চিৎকার আর নেই। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও চোখের কোণ ভেজা অধিকাংশেরই। সর্বত্রই শুধুই হাহাকার। স্ত্রীকে হারিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন আনন্দ মণ্ডল। বাকশক্তি কার্যত হারিয়ে ফেলেছেন। উপড়ে পড়া গাছের অধিকাংশই রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু ধংসস্তূপের ক্ষতচিহ্ন টাটকা রতুয়া (Ratua) ১ নম্বর ব্লকের মহানন্দটোলা, বিলাইমারি ও কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকার […]

আরও পড়ুন