আজ, মঙ্গলবার রাজ্যের দুটি আসন নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে উপনির্বাচন। নন্দীগ্রামের ভোটার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট দিলেন নন্দনায়কবাড় বুথে। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত নন্দীগ্রামের ভোটারই থাকব।’ বুঝিয়ে দিলেন তিনি নন্দীগ্রামের মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। সেখানেই হুমায়ুনের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন শুভেন্দু। বললেন, “আইন সবার জন্য সমান। ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ঘোরাফেরা করা যায় না। নওদার বিধায়ক আইন ভেঙেছেন, তাই গ্রেপ্তার হয়েছেন।”
এদিন সকাল ১০ টা বেজে ৪৫ মিনিট নাগাদ ভোট দেওয়ার জন্য শান্তিকুঞ্জ থেকে বের হন শুভেন্দু অধিকারী। কনভয় থেকে নেমে টোটো চড়ে পৌঁছন ভোটগ্রহণ কেন্দ্রে। ভোট দেওয়ার পর বুথে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এরপরই শুভেন্দু অধিকারী বলেন, “উপনির্বাচনে সাধারণত কম ভোট পড়ে। নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি মুখ্যমন্ত্রী, সরকারি নিরাপত্তা পাই। আইন সকলের মেনে চলা উচিত। আমি ভোট দেওয়ার পর ভাড়া ঘরে থাকতে পারি। বুথের বাইরে যাওয়া, প্রচার করার সুযোগ নেই। আমি সেসব করব না।” এরপরই শুভেন্দু বলেন, “আমার বিশ্বাস এবারও রেকর্ড ভোটে জিতবে বিজেপি।” বিধানসভা ভোটে ভবানীপুর ও নন্দীগ্রাম, দুটো আসনেই জমিতেছিলেন শুভেন্দু। তবে নিয়ম অনুযায়ী, একটি আসন ছাড়তেই হতো। তাই নন্দীগ্রামই ছেড়ে দেন তিনি। তা নিয়ে এলাকাবাসীরা খানিকটা দুঃখও পেয়েছেন। আগে বহুবার শুভেন্দু বলেছেন, তিনি সবসময় নন্দীগ্রামের মানুষের পাশে আছেন। এদিন ফের তাঁর অঙ্গীকার, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত নন্দীগ্রামের ভোটারই থাকব।’
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
