Main reshuffle in IAS ranks, directive issued by Nabanna

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাজ্যে আইএএস আধিকারিকদের পদে বড়সড় রদবদল হল। নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে আজ, সোমবার। নির্দেশিকায় জানা গিয়েছে, আপাতত মোট চারজন আইএএসের সচিব পদে রদবদল হল। বিজ্ঞপ্তি অনুসারে আইএএস ওঙ্কার সিং মীনাকে বদলি করা হয়েছে। তিনি রাজ্যের কৃষি দপ্তরের সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁকে প্রাণী সম্পদ দপ্তরের সচিব পদে দায়িত্ব দেওয়া হল।

এছাড়াও রাজ্যের আইএএস মুক্তা আর্য, আইএএস শশাঙ্ক শেঠি ও আইএএস অরবিন্দ কুমার মীনাকেও বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে মুক্তা আর্যকে। এতদিন তিনি সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব পদে দায়িত্বে এসেছেন আইএএস শশাঙ্ক শেঠি। এতদিন তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন। অরবিন্দ কুমার মিনাকে আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিব করা হয়েছে। তিনি আগে এমএ অ্যান্ড এমই দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:

এদিনের বিজপ্তিতে নতুন দায়িত্বভার গ্রহণের প্রয়োজনীয় নির্দেশও সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়েছে। পুজোর আগে এই রদবদল যথেষ্ট গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যে পালাবদলের পর প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকারি কাজে গতি আনতে হবে। রাজ্যের উন্নয়নে কাজ করতে হবে। সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের আমলে মাত্র পাঁচমাসে রাজ্যের একাধিক প্রশাসনিক বিভাগে রদবদল হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *