Suvendu Adhikari | রেকর্ড ভোটে জয়ের হুংকার! টোটো চেপে বুথে গিয়ে ভোট দিলেন শুভেন্দু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার ভোটার হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কনভয় থেকে নেমে একেবারে সাধারণ মানুষের মতো টোটো চড়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন তিনি। ভোটদান পর্ব মিটতেই বুথে উপস্থিত থেকে বিজেপি (BJP) প্রার্থী হাসিরানি রথের সঙ্গে বিশেষ কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বাবু জানান, “উপনির্বাচনে সাধারণত কম ভোট পড়ে, তবে নন্দীগ্রামে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি নিরাপত্তা পাই। আইন সকলেরই মেনে চলা উচিত। আমি ভোট দেওয়ার পর ভাড়া বাড়িতে থাকতে পারি। নিয়ম অনুযায়ী বুথের বাইরে যাওয়া বা প্রচার করার কোনও সুযোগ নেই।” নন্দীগ্রামের (Nandigram) সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমি নন্দীগ্রামের প্রার্থী হিসেবে রেকর্ড ভোটে জিতেছিলাম। আমার পূর্ণ বিশ্বাস, এবারও রেকর্ড ভোটে জয়ী হবে বিজেপি।”

এদিন রাজনৈতিক প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি তোপ দাগেন বিরোধী শিবিরের দিকে। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ভবানীপুর ছাড়লে আরেকজন ভোটে লড়তেন, তাই আমি সেই কেন্দ্র ছাড়িনি।”

অন্যদিকে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অপরাধে নওদার বিধায়ক হুমায়ুন কবিরের গ্রেপ্তারি প্রসঙ্গেও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইন ভাঙার অপরাধেই তাঁকে যথাযথ নিয়ম মেনে গ্রেপ্তার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *