উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মুম্বইকে ১২ রানে হারিয়ে দিল বিরাটের বেঙ্গালুরু। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। খেলার শুরুর দিকেই ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান বেঙ্গালুরুর সল্ট। তবে তারপর থেকেই শুরু হয় কোহলি ম্যাজিক। পাড়িক্কলের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। আউট হওয়ার আগে কোহলির ব্যাট থেকে আসে ৪২ বলে ৬৭ রানের একটি ঝকঝকে ইনিংস। এদিন প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান করার রেকর্ডও গড়েন তিনি। বিরাট আউট হওয়ার পর খেলার হাল ধরেন পাতিদার ও জিতেশ শর্মা। ৩২ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন রজত পাতিদার। শর্মা নট আউট থেকে যান ৪০ রানে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান করে বেঙ্গালুরু।
জবাবে ব্যাট করতে নেমে ৯ বলে মাত্র ১৭ রান করে সাঝঘরের পথ ধরেন রোহিত শর্মা। এরপর ১৭ রান করে আউট হন রিকেল্টন। এরপর আর কেউই তেমন উল্লেখযোগ্য রান না করতে পারলেও খেলার হাল ধরার চেষ্টা করেন পান্ডিয়া ও তিলক বর্মা। ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন পান্ডিয়া। তিলক বর্মা আউট হন ৫৬ রানে। এরপর আর কেউই তেমন প্রতিরোধ গরে তুলতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ১২ রানে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
