Suggestions | তৈলাক্ত ত্বকের যত্ন নেবে মুসুর ডাল, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

Suggestions | তৈলাক্ত ত্বকের যত্ন নেবে মুসুর ডাল, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৈলাক্ত ত্বকে মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। এক্ষেত্রে মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে ত্বকে মুসুর ডাল ব্যবহার করতে বলা হয়। কিন্তু শুধু মুসুর ডাল মাখলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ত্বকের ধরন এবং সমস্যা অনুযায়ী কয়েকটি উপকরণ মিশিয়ে নেওয়া যেতে পারে। সেগুলি কী কী জেনে নিন (Suggestions)।

মুসুর ডাল এবং কাঁচা হলুদ

তৈলাক্ত ত্বকে ব্রণর উপদ্রব বেশি। সেক্ষেত্রে মুসুর ডালের সঙ্গে কাঁচা হলুদের প্যাক দারুণ কার্যকরী। পুরো মুখে মাখতে না চাইলে ব্রণর উপর বিন্দু বিন্দু করেও মাখতে পারেন। দিনে দু’বার এই পন্থায় প্যাকটি মেখে দেখুন, মুখের তেলতেলেভাব এবং ব্রণ দূর হবে।

মুসুর ডাল এবং টক দই

তেলতেলে ত্বকে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের হওয়ার প্রবণতা বেশি। তার জন্য মুসুর ডালের সঙ্গে টক দইয়ের প্যাক বানিয়ে মাখতে পারেন। পনেরো মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একবার এই প্যাক মাখলেই মুখে তেলতেলেভাব দূর হবে।

মুসুর ডাল এবং অ্যালোভেরা জেল

তৈলাক্ত ত্বকও স্পর্শকাতর হতে পারে। সেক্ষেত্রে মুসুর ডাল বাটার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক। খেয়াল রাখবেন ডালের মিশ্রণ যেন খুব বেশি ঘন না হয়। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর ডালের প্যাক মেখে রাখুন মিনিট কুড়ি। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই প্যাক মাখতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *