Stalin | হিন্দি রুখতে বিল, ভাবনায় জল স্ট্যালিনের

Stalin | হিন্দি রুখতে বিল, ভাবনায় জল স্ট্যালিনের

শিক্ষা
Spread the love


চেন্নাই: তামিল জাত্যভিমানে সুড়সুড়ি দিয়ে রাজ্যে হিন্দি (hindi) নিষিদ্ধ করার ভাবনাচিন্তা করেছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী (CM) এমকে স্ট্যালিন (MK Stalin)। কিন্তু আইনি জটিলতা এবং প্রতিবাদের আশঙ্কায় আপাতত সেই ভাবনায় জল ঢেলে দিয়েছেন তিনি।

সূত্রের খবর, বুধবার বিধানসভায় একটি বিল আনার কথা হয়েছিল। তাতে তামিলনাডুর (Tamil Nadu) সর্বত্র হিন্দি ভাষায় লেখা হোর্ডিং, বোর্ড, সিনেমা এবং গানের ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে আইন বিশারদদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের পর আপাতত সেই বিল শিকেয় তুলে রাখার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

ডিএমকে নেতা টিকেএস এলানগোভান বলেন, ‘আমরা সংবিধানের পরিপন্থী কিছু করব না। আমরা সংবিধান মেনেই যা কিছু করার করব। আমরা হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধী।’ বিজেপি অবশ্য স্ট্যালিনের সিদ্ধান্তের সমালোচনা করেছে।

দলের নেতা বিনোজ সেলভম বলেন, ‘ভাষাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। ওই বিল আনার সিদ্ধান্ত নির্বুদ্ধিতার পরিচয়বাহী এবং ভিত্তিহীন।’ হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ডিএমকে এবং মুখ্যমন্ত্রী স্ট্যালিন বরারবই সরব। আগামী বছর ভোটের আগে সেই সুর আরও তীব্র করে তামিল ভাবাবেগের অস্ত্রে শান দিতে চাইছে রাজ্যের প্রধান শাসকদল। গত মার্চে রাজ্য বাজেটের লোগোতে ভারতীয় টাকার প্রতীকের স্থানে তামিল ‘রু’ বসিয়েছিল স্ট্যালিন সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *