Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) প্রার্থীর কাছে পরাজিত (defeat) হয়েছেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। রেলের চাকরি ছেড়ে নির্বাচনে লড়তে নেমেছিলেন বাংলার এই কৃতী খেলোয়ার। কিন্তু ভোটভাগ্য সুপ্রসন্ন হয়নি স্বপ্নার। ভাল ব্যবধানে জলপাইগুড়ির রাজগঞ্জ আসনে হারতে হয় তাঁকে। নির্বাচনের ফল ঘোষণার প্রায় ১১ দিন পর স্বপ্না এদিন ফেসবুক পোস্ট করে লেখেন, ‘আগে যদি জানতাম, এমনটা হবে তাহলে আসতাম না।’ একই সঙ্গে স্বপ্না অভিযোগ করেন তাঁর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্নার কালিয়াগঞ্জের পুরানো টীনের বাড়ির সামনে মজুদ রাখা জ্বালানি কাঠে আগুন ধরে যায় রাত সাড়ে ৭ টা নাগাদ। দমকল গিয়ে আগুন নিভিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, বাড়িতে কোনও অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *