উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত শুল্ক চাপানোয় চার মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি ৩৭.৫ শতাংশ কমেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)-এর একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি বন্ধ না করায় বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। যার জেরে ধাক্কা খেয়েছে রপ্তানি বাণিজ্য।
রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫ সালের মে মাসে ভারত আমেরিকায় ৮.৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে যা ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। বস্ত্র, রত্ন, গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং রাসায়নিকের মতো খাতগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিটিআরআই জানিয়েছে, ওয়াশিংটনের ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ৪ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি ৩৭.৫ শতাংশ কমেছে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই আমেরিকায় পণ্য রপ্তানি ২০.৩ শতাংশ কমেছে।
জিটিআরআইয়ের রিপোর্ট বলছে, মে থেকে সেপ্টেম্বরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি মাসিক ৩.৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হ্রাস পেয়েছে। যা ভারতীয় অর্থনীতির জন্য যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
The put up Indian export to US drops | ট্রাম্পের শুল্কবাণের ধাক্কা! চার মাসে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানি কমল ৩৭.৫ শতাংশ appeared first on Uttarbanga Sambad.
