Siliguri | ভূমিকম্প অনুভূত উত্তরবঙ্গে! ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাতের মাঝেই কেঁপে উঠল উত্তরের জেলাগুলি

Siliguri | ভূমিকম্প অনুভূত উত্তরবঙ্গে! ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাতের মাঝেই কেঁপে উঠল উত্তরের জেলাগুলি

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি আর অবিরাম বজ্রপাতের মাঝেই ভূ-কম্পনে কেঁপে উঠল শিলিগুড়ি (Siliguri) শহর সহ উত্তরের বিভিন্ন জেলা। রবিবার রাত ১১টা ৭ মিনিট থেকে ১১টা ৮ মিনিটের মধ্যে শিলিগুড়ি শহরের বাসিন্দারা এই জোরালো কম্পন অনুভব করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার রাতে হঠাৎ ভূমিকম্পের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভুটানের পুনাখা (Punakha)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। শুধু শিলিগুড়ি নয়, উত্তরের বিভিন্ন জেলাগুলিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের দরুন এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *