পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা!। রবিবার রাত ১১ টা বেজে ৬ মিনিটে প্রথমে উত্তরের দুই জেলা কোচবিহার ও শিলিগুড়িতে অনুভূত হয় কম্পন। পরবর্তীতে বেশ কয়েকটি জেলার বাসিন্দারা মৃদু কম্পন টের পান। তালিকায় রয়েছে কলকাতাও। আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন সকলে। 

 

আরও পড়ুন:

 ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ৫.৬। যার উৎসস্থল ভূটানের পুনাখা। মাটির ১০ কিলোমিটার গভীরে। প্রথমেই বাংলার উত্তরবঙ্গের দুই জেলার বাসিন্দারা কম্পন অনুভব করেন, স্বাভাবিকভাবেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। মালদহ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ের পাশাপাশি কলকাতার বাসিন্দারাও মৃদু কম্পন টের পান। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। সূত্রের খবর শুধু ভারত নয়, এর প্রভাব পড়েছে নেপাল, বাংলাদেশেও। সেখানকার বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। 

উল্লেখ্য,  হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে আজ, রবিবার  বাংলার প্রায় সব জেলায় চলছে বৃষ্টি। ঘড়ির কাঁটা পেরিয়েছে এগারোটার গণ্ডিও। ফলে ভূমিকম্পের সময় অধিকাংশই বাড়িতেই ছিলেন। অনেকেই অনুভব না করলেও ফোনে এলার্ট পৌঁছতে বিষয়টা বুঝতে পারেন। ভূমিকম্পের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে তা বিগতদিনে একাধিকবার দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে মানুষ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *