Murshidabad | চাকরির টোপ দিয়ে লাখ লাখ টাকার প্রতারণা! আইএনটিটিইউসি সভাপতি সহ ধৃত ২

Murshidabad | চাকরির টোপ দিয়ে লাখ লাখ টাকার প্রতারণা! আইএনটিটিইউসি সভাপতি সহ ধৃত ২

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মুর্শিদাবাদ: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে এক বিশাল প্রতারণা চক্রের পর্দাফাঁস হলো মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে (Sagar dighi)। আইসিডিএস প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে মহিলাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি ব্লক আইএনটিটিইউসি সভাপতি আবু সাইদ শেখ এবং তার সহযোগী তৃণমূল কর্মী তয়েবা খাতুনকে। রবিবার এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অভিযোগ, আবু সাইদ দীর্ঘ কয়েক বছর ধরে একটি সিন্ডিকেট চালিয়ে আসছিল। এক আইসিডিএস কর্মীকে এজেন্ট হিসেবে ব্যবহার করে সে এলাকার বহু মহিলার কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করত। আইসিডিএস-এ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এই টাকা তোলা হয়। তবে প্রতিশ্রুতি মতো দীর্ঘ সময়েও কারও চাকরি হয়নি।

দীর্ঘদিন চাকরি না মেলায় চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চেয়ে চাপ দিতে থাকেন এজেন্টকে। উপায়ান্তর না দেখে সে নিজে অভিযুক্ত তৃণমূল নেতা আবু সাইদের সঙ্গে টাকা ফেরতের জন্য যোগাযোগ করেন। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার বদলে ক্ষিপ্ত আবু সাইদ উল্টে ওই আইসিডিএস কর্মীকে বেধড়ক মারধর করে।

নিগৃহীত ওই মহিলা এরপর সরাসরি আবু সাইদ শেখ এবং তয়েবা খাতুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করে। রবিবার পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *