Shilpa Shetty | শিল্পার দাদারের রেস্তোরাঁয় আয়কর হানা, ফের আইনি গেরোয় অভিনেত্রী!

Shilpa Shetty | শিল্পার দাদারের রেস্তোরাঁয় আয়কর হানা, ফের আইনি গেরোয় অভিনেত্রী!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ-শিল্পার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই ছাড়ছে না! মঙ্গলবার বেঙ্গালুরুর (Bengaluru) বাস্তিয়ান ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর বুধবার শিল্পা শেট্টির (Shilpa Shetty) দাদারের রেস্তোরাঁয় হানা দিল আয়কর বিভাগ।

গতকাল শিল্পার মালিকানাধীন বাস্তিয়ান (Bastian) রেস্তোরাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত সেই রেস্তোরাঁ খোলা ছিল। পাব-রেস্তোরাঁগুলির নির্দিষ্ট সময়সীমা সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া হলেও কেন বাস্তিয়ান কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত খদ্দেরদের পার্টি করার অনুমতি দিল? তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতেই কর্ণাটকের পুলিশি আইনের ১০৩ ধারার অধীনে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় বেঙ্গালুরুতে। আটক করা হয় রেস্তোরাঁর ম্যানেজারকেও। এরপরই এদিন দাদার এলাকার বাস্তিয়ান রেস্তোরাঁয় আয়কর বিভাগের তরফে তল্লাশি চালানো হয়।

এদিন আয়কর হানার মুখোমুখি হওয়ার পর ইনস্টা স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘এহেন ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগগুলিকে আমরা অস্বীকার করছি। যে বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে, কোনওরকম আইনি ভিত ছাড়াই সেগুলিতে রং লাগানো হচ্ছে। এই মামলাটি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার পর, আমরা নিশ্চিত যে ন্যায়বিচার জয়লাভ করবে। দেশের বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *