Oldabari | সঙ্গিনী দখলকে কেন্দ্র করে সংঘর্ষ! খোলা মাঠে নিস্তেজ অবস্থায় পড়ে চিতাবাঘ

Oldabari | সঙ্গিনী দখলকে কেন্দ্র করে সংঘর্ষ! খোলা মাঠে নিস্তেজ অবস্থায় পড়ে চিতাবাঘ

ব্লগ/BLOG
Spread the love


ওদলাবাড়ি: সঙ্গিনী দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। মৃত্যু হল এক পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের (Leopard)। বুধবার সকালে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায় পিএইচই-র জলাধারের পাশে খোলা মাঠে চিতাবাঘটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকায় শুরু হয় শোরগোল। এরপর বন দপ্তর (Forest Division) চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

জানা গিয়েছে, বন দপ্তরের তারঘেরা রেঞ্জ অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির দেহ উদ্ধার করে তারঘেরা জঙ্গলে নিয়ে গিয়েছেন। সেখানেই মৃত চিতাবাঘের ময়নাতদন্ত করা হবে। তারঘেরা রেঞ্জ অফিসার স্বপন কুমার রায় বলেন, ‘প্রাপ্ত বয়স্ক পুরুষ চিতাবাঘটির বয়স আনুমানিক দশ বছর। মৃত চিতাবাঘের শরীরে দাঁত ও নখের আচরের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।’

বৈকুন্ঠপুর বন বিভাগের ভারপ্রাপ্ত ডিএফও বিকাশ ভি বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এলাকা ও সঙ্গিনী দখলকে কেন্দ্র করে দুটো পুরুষ চিতাবাঘের মধ্যে সংঘর্ষ হয়। যার জেরে একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তুড়িবাড়ি, পাথরঝোড়া ও মানাবাড়ি এলাকায় চিতাবাঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।মাঝে মাঝেই চা শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল,মুরগি ইত্যাদি টেনে নিয়ে যাচ্ছে চিতাবাঘ। যার জেরে বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ বন্দি হওয়ার ঘটনাও ঘটেছে পাথরঝোড়া চা বাগান ও মানাবাড়ি চা বাগানে।এদিনের ঘটনার পর চিতাবাঘের আতঙ্কে উদ্বিগ্ন হয়ে উঠেছেন স্থানীয়রা। পুনরায় তাঁরা খাঁচা বসানোর দাবি জানিয়েছেন। এদিকে, বন দপ্তর সূত্রে জানানো হয়েছে পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *