সামসী: রতুয়া থানার সামসী (Samsi) ফাঁড়ির পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম খালেদুর রহমান ওরফে পিন্টু। সে রতুয়া (Ratua) থানার অন্তর্গত বালুপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েতের বালুপুর এলাকায় অভিযান চালিয়ে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি ইম্প্রোভাইজড ওয়ান-শাটার আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের (Police) দাবি, ধৃতের বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক কার্যকলাপ ঘটানোর রেকর্ড রয়েছে। কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি তাঁর কাছে ছিল এবং সেগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
The put up Samsi | বালুপুরে গোপন অভিযান! দুটি ওয়ান-শাটার ও গুলি সহ পুলিশের জালে এক তরুণ appeared first on Uttarbanga Sambad.
