Samik Bhattacharya | “দরকার ছিল, তাই করেছে পুলিশ”, হুমায়ুনের গ্রেপ্তারে বিস্ফোরক শমীক ভট্টাচার্য

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: রেজিনগর বিধানসভা উপনির্বাচনের (Rejinagar Bypoll) দিনই সাতসকালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান তথা নেতা হুমায়ুন কবীর। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। জলপাইগুড়িতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে হুমায়ুনের গ্রেপ্তারি প্রসঙ্গে অত্যন্ত আক্রমণাত্মক ও বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

হুমায়ুনের (Humayun Kabir) গ্রেপ্তারি প্রসঙ্গে শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, “গ্রেপ্তার করার দরকার ছিল তাই করেছে। পুলিশ আগে করেনি কেন?” তিনি আরও বলেন, “নির্বাচনী বিধি শিকেয় তুলে যাঁরা ৭০-৩০ এর কথা বলবেন, তাঁদের তো আরও আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। পুলিশ এত দেরি করল কেন?”

এদিনের ভাষণে রেজিনগর উপনির্বাচনের ফলাফল নিয়েও চরম আশাবাদী শোনায় বিজেপি রাজ্য সভাপতিকে। তাঁর দাবি, সংখ্যালঘু ভোটও এবার তাদের ঝুলিতেই আসবে এবং “কম্ফর্টেবল মার্জিন”-এ জয়ী হবে বিজেপি প্রার্থী। পাশাপাশি আগামী ২০ বছর রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।

সংখ্যালঘুদের উদ্দেশ্যে শমীকের মন্তব্য, “সংখ্যালঘুদের ভালো লাগুক বা না লাগুক, আমাদের সাথেই সংসার করতে হবে।” তবে এই মন্তব্য কোনও ‘হুমকি’ বা ‘থ্রেট’ নয় বলে স্পষ্ট সাফাইও দেন তিনি। একইসঙ্গে তাঁর জোরালো দাবি, গতবারের তুলনায় নন্দীগ্রামে এবার পাঁচগুণ বেশি ব্যবধানে জয়লাভ করবে গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *