Birbhum Migrant Employees | ১০ দিনের সময়সীমা! বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Birbhum Migrant Employees | ১০ দিনের সময়সীমা! বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের (Birbhum Migrant Employees) দ্রুত দেশে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে আটকে থাকা সকল পরিযায়ী শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে হবে। কেন্দ্রকে আদালত জানিয়েছে, আগে তাঁদের দেশে ফেরাতে হবে, তারপর নাগরিকত্ব যাচাইয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

গত বছরের জুন মাসে সোনালি বিবি-সহ ছয়জনকে ‘অনুপ্রবেশকারী’ সন্দেহে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ ওঠে। পরবর্তীকালে জানা যায়, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে পুলিশ তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। দীর্ঘ ১০০ দিন বাংলাদেশের কারাগারে বন্দি থাকার পর গত ডিসেম্বরে তাঁরা জামিন পান।

দীর্ঘ আইনি লড়াই ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গত বছরের ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর আট বছরের ছেলেকে মানবিকতার খাতিরে দেশে ফিরিয়ে আনে কেন্দ্রীয় সরকার। ভারতে ফিরে সোনালি সন্তানের জন্মও দেন। তবে সুইটি বিবি, তাঁর সন্তান এবং দানিশ-সহ বাকিরা বাংলাদেশে আটকেই ছিলেন। দীর্ঘ সময় তাঁরা স্বদেশে ফেরার অপেক্ষায় দিন গুনেছেন। শুক্রবারের নির্দেশে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এদিন কেন্দ্রকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, নাগরিকত্বের বিতর্কে আটকে না রেখে মানবিকতার স্বার্থে আগে তাঁদের দেশে ফেরানো জরুরি। দেশে ফেরার পরই সরকার তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এই নির্দেশের ফলে আটকে পড়া বাকি শ্রমিকদের পরিবারের মধ্যে স্বস্তির হাওয়া বইছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *