Ritabrata Banerjee | ‘দলের নাম ও প্রতীক আমাদেরই!’ নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত শিবিরের

Ritabrata Banerjee | ‘দলের নাম ও প্রতীক আমাদেরই!’ নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত শিবিরের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (TMC) নাম ও প্রতীক নিয়ে কোনও বিবাদ বা সংশয় নেই, দলটির প্রকৃত নিয়ন্ত্রক আমরাই। বৃহস্পতিবার দুপুরে দিল্লির নির্বাচন সদনে নির্বাচন কমিশনের (ECI) ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটাই দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে দলের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে মরিয়া ঋতব্রত শিবির এদিন নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠে।

এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন। এই দলে ৯ জন বিধায়ক ও ১ জন প্রাক্তন মন্ত্রী রয়েছেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা দাবি করেন, “দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্যরা আমাদের সঙ্গেই রয়েছেন। ফলে দলের নাম বা প্রতীক নিয়ে কোনও বিতর্ক থাকার প্রশ্নই ওঠে না।”

উল্লেখ্য, গত ২২ জুন ঋতব্রত শিবিরের ‘বিশেষ ডেলিগেট’ অধিবেশনে অরূপ রায়কে দলের চেয়ারপার্সন এবং আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। সেই অধিবেশনের যাবতীয় নথি এর আগে কলকাতার সিইও অফিসে জমা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঋতব্রত জানান, “কমিশন আমাদের বক্তব্য মন দিয়ে শুনেছে এবং দ্রুত সব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের আশ্বাস দিয়েছে।”

তবে প্রশ্ন উঠছে, যদি দলের প্রতীক ও তহবিল নিয়ে কোনও বিবাদ না থাকে, তবে কমিশনের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন পড়ল কেন? যদিও ঋতব্রত এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি, তবুও ওয়াকিবহাল মহলের মতে, মূলত দলের তহবিল ও প্রতীকের দখল নিতেই এই তৎপরতা। তাঁদের প্রধান লক্ষ্য হলো, দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিজেদের নির্বাচিত কোষাধ্যক্ষ আখরুজ্জামানের হাতে তুলে দেওয়া।

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে নিজেদের এই দাবিগুলোই আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন ঋতব্রতরা। কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ায় আপাতত দিল্লির নজর এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। শাসকদলের অন্দরের এই ক্ষমতার লড়াই যে আগামী দিনে আরও জটিল হতে চলেছে, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *