Virat Kohli | ‘আপনি যখন হাল ছেড়ে দেওয়ার…’, বিরাটের পোস্ট ঘিরে চর্চা নেটপাড়ায়

Virat Kohli | ‘আপনি যখন হাল ছেড়ে দেওয়ার…’, বিরাটের পোস্ট ঘিরে চর্চা নেটপাড়ায়

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় দল। সেখানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিরাট কোহলি। এক্স হ্যান্ডেলে বিরাট লিখেছেন, ‘আপনি যখন হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তখনই আপনি সত্যিকার অর্থে ব্যর্থ হন।’ তাঁর সেই পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরা ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে সংশয়। এমনও জল্পনা রয়েছে, ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ানডে সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। যদিও এসব নিয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা নেই। তার মধ্যেই এদিন বিরাটের এক্স পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা। হাল না ছাড়ার বার্তা দিয়ে বিরাট কি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন?

অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যে রোহিত এবং কোহলিকে শুভকামনা জানিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর তিনি বলেছিলেন, ‘ওঁদের অভিজ্ঞতা অমূল্য। আশা করি, সফর সফল হবে। তবে ২০২৭ বিশ্বকাপ এখনও প্রায় দুই বছর দূরে। সেকারণে বর্তমানে মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *