Recipe | স্বল্প উপকরণেই তৈরি হবে সেরা পদ, ঝটপট বানিয়ে ফেলুন ‘চিংড়ির তেল-ঝোল’

Recipe | স্বল্প উপকরণেই তৈরি হবে সেরা পদ, ঝটপট বানিয়ে ফেলুন ‘চিংড়ির তেল-ঝোল’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রান্নায় মশলা ও নুনের সঠিক পরিমাপ থাকলে সাধারণ উপকরণেই তৈরি হতে পারে অতুলনীয় স্বাদ। ঠিক তেমনই মধ্যাহ্নভোজের পাতে দারুণ সঙ্গ হতে পারে সহজপাচ্য অথচ জিভে জল আনা ঝিঙে-চিংড়ির তেল-ঝোল (Recipe)।

প্রয়োজনীয় উপকরণ

মাঝারি চিংড়ি: ৩০০-৩৫০ গ্রাম

ঝিঙে: ১টি (মাঝারি)

আলু: ২টি (বড়)

মশলা ও ফোড়ন: ১ চা-চামচ হলুদ, ১ চা-চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো, আধ চা-চামচ কালোজিরে ও ৮-১০টি কাঁচা লংকা

অন্যান্য: স্বাদমতো নুন, ১ টেবিল চামচ ধনেপাতাকুচি এবং সর্ষের তেল

প্রস্তুত প্রণালী

প্রথমে আলু লম্বা করে কেটে সর্ষের তেলে হালকা ভেজে তুলে রাখুন। এরপর সেই তেলেই কালোজিরে ও চেরা কাঁচা লংকা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোলে কেটে রাখা ঝিঙে যোগ করুন। ঝিঙে সামান্য ভাজলেই জল ছেড়ে নরম হয়ে আসবে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো ও নুন দিয়ে মিনিট দুয়েক কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিন।

মাঝারি আঁচে কষালে তেল ছাড়তে শুরু করবে। এই অবস্থায় সামান্য গরম জল ঢেলে দিন। আলু সেদ্ধ হয়ে এলে ধুয়ে রাখা চিংড়ি মাছ সরাসরি কড়াইতে যোগ করুন; এটি আগে থেকে ভাজার প্রয়োজন নেই। আলু, ঝিঙে ও চিংড়ি একসঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণমতো জল ঢেলে ঢাকা দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে চেরা কাঁচা লংকা ও ১ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। নামানোর পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি ধোঁয়া ওঠা ঝিঙে-চিংড়ির তেল-ঝোল। গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *