Recipe | ভাইফোঁটায় পাতে রাখুন পাঁঠার ‘ম্যাজিক’! বানিয়ে নিন ভাজা মশলা মাটন

Recipe | ভাইফোঁটায় পাতে রাখুন পাঁঠার ‘ম্যাজিক’! বানিয়ে নিন ভাজা মশলা মাটন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাঙালির যে কোনও আনন্দ- অনুষ্ঠান ও ভোজের সঙ্গে পাঁঠার মাংস তো হবেই। ভাতৃদ্বিতীয়াতে ভাইয়ের পছন্দের মাছ-মাংসের পদে সাজবে এদিনের ভূরিভোজের থালা। ভাইফোঁটার ভোজে পাঁঠার মাংসের সুস্বাদু পদ মাস্ট। এই বিশেষ দিনে ভাইয়ের জন্য বানিয়ে ফেলতে পারেন ভাজা মশলা মাটন। এই পদে ভাজামশলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইফোঁটাতে রইল মাটনের বিশেষ এই পদের রেসিপি।

উপকরণ

পাঁঠার মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, লংকা গুঁড়ো ২-৩ চামচ, টমেটো কুচি ১টি, দই ৩ চামচ, নুন স্বাদমত, তেল প্রয়োজনমতো। ভাজা মশলার জন্য লাগবে ধনে ২ চামচ, জিরে ১ চামচ, মেথি ১ চামচ, বড় এলাচ ২টি, ছোট এলাচ ৩-৪টি, লবঙ্গ ১০টি, গোলমরিচ ৭-৮টি, শুকনো লংকা ৩-৪টি, দারচিনি ১টি।

পদ্ধতি

প্রথমে পাঁঠার মাংস পরিষ্কার করে নিয়ে তাতে দই, নুন, সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে ৩০-৪০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। অন্যদিকে জিরে, ধনে, মেথি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ ও শুকনো লংকা হালকা আঁচে ভেজে নামিয়ে নিন। এরপর ঠাণ্ডা হলে ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করে নিন। এরপর তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিয়ে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কেটে রাখা টমেটো ও হলুদ,  লংকাগুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর এতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে সামান্য নুন ও জল দিয়ে ফুটিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কষিয়ে নিয়ে কিছুটা ঘন হয়ে এলে তাতে ভাজা মশলা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ২-৩



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *